Official Rulebook

ECOB Rules

eFootball Community Of Bangladesh

▸ VERSION 1.05 · UPDATED
ক্যাপ্টেন যোগ করা: নির্দিষ্ট ম্যাচের দিন, অফিশিয়াল ম্যাচ ডে গ্রুপে ক্যাপ্টেনকে এড করা হবে এবং স্কোয়াড সাবমিট করার লিংক দেওয়া হবে।
সাবমিশন ডেডলাইন: স্কোয়াড সাবমিটের ডেডলাইন হলো ম্যাচ ডে-এর দিন বিকাল ৩:৫৯ মিনিট।
ডেডলাইন মিস: ডেডলাইনের আগে স্কোয়াড সাবমিট করতে ব্যর্থ হলে, টুর্নামেন্ট ফরম্যাট অনুযায়ী সর্বশেষ ম্যাচডে স্কোয়াড ব্যবহার করে ফিক্সার তৈরি করা হবে।
কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। সকল ক্লাব ক্যাপ্টেনকে মেনে নিতে হবে।
Aরেফারি দায়িত্ব পালন: স্কোয়াড সাবমিটে নিযুক্ত ম্যাচ রেফারি দলের প্রতিনিধিত্ব করবে। ফিক্সার পরবর্তী প্লেয়ার এক্টিভিটি পর্যবেক্ষণ, অপ্পনেন্ট রেফারির সাথে আলোচনা ও যেকোনো ইস্যুতে ম্যাচ অফিশিয়াল/ম্যাচ এডমিনের সাথে কিংবা প্রয়োজনে অভিযোগ বক্সে কমিটির সাথে আলোচনা করবে। ম্যাচডের যেকোনো ইস্যু বিষয়ে রেফারি ব্যতীত অন্য প্লেয়ারদের মেসেজ দেয়া নিষেধ।
Bরেজাল্ট সাবমিশন: শেষদিন রাত ১:১০ এর মধ্যে বিজয়ী রেফারিকে ম্যাচডে গ্রুপে স্কোর Update করে দিতে হবে। কোনো অটো রেজাল্ট প্রয়োজন হলে প্রায়োরিটি সময়ের রুলস অনুযায়ী দুইপক্ষের রেফারি সমাধান করবে।
Cরেফারি নিয়মাবলী: রেফারিদ্বয়কে অবশ্যই রুলস অনুসরণ করতে হবে। নিজদল ম্যাইনটেন করতে ব্যর্থ হলে শাস্তি পেতে হবে। রেফারি পরিবর্তন করতে হলে ম্যাচ অফিসিয়ালের অনুমতি নিতে হবে।
ম্যাচডে প্লেয়ার এড সংক্রান্ত
ডেডলাইন:
১. ম্যাচের দিন রাত ৯টার মধ্যে সকল প্লেয়ার এড করতে হবে।
২. ৯টার মধ্যে না হলে রাত ১১টার মধ্যে ক্যাপ্টেন জানাবে।
৩. ১২টা পেরিয়ে গেলে রেসপন্স না পেলে Auto নেওয়া যাবে এবং তাকে In-Active ধরা হবে।
Star প্লেয়ারদের জন্য ৯টার মধ্যে এড দেওয়ার জন্য বলা এবং ১০টার মধ্যে রেসপন্স না পেলে Auto নেওয়া যাবে — তাকে In-Active ধরা হবে।
Matches Setting
MATCH TYPE – STANDARD
MATCH TIME – 8 MIN
INJURIES – ON
EXTRA TIME & PK – OFF
SUB INTERVALS – 3
SUBSTITUTES – 5
HOME – Normal
AWAY – Normal
সুপার ম্যাচ (প্রয়োজনে): EXTRA TIME & PK – ON
রুম ক্রিয়েশন: যে ভিপিএন নিবে তার সিদ্ধান্তে ম্যাচ রুম ক্রিয়েট হবে।
অভিযোগ: ম্যাচ চলাকালীন/ম্যাচ শেষে রুম সেটিংস সংক্রান্ত অভিযোগ গ্রহণযোগ্য নয়। তবে যদি কোনো প্লেয়ার নিজের ফর্ম ভালো দিয়ে অপ্পনেন্টের ফর্ম খারাপ দেয় তবে প্রমাণ সাপেক্ষে অটো লস পাবে।
Aফার্স্ট ডে প্লেয়ার — ম্যাচ শুরুর ডেডলাইন:
ম্যাচ শুরুর সর্বোচ্চ সময়: প্রথম দিন রাত ১২:৫০ পর্যন্ত।
• প্রায়োরিটি টাইম: রাত ১২:৪০ – ১২:৫০
• এক্টিভিটি টাইম: রাত ১২:৫০ – ১২:৫৫
🔄 সাব/সোয়াপ ডেডলাইন
• রেগুলার: রাত ১২:৪০ পর্যন্ত
• ইমার্জেন্সি: রাত ১২:৫৫ পর্যন্ত
✅ দুই পক্ষের পারস্পরিক সম্মতি থাকলে ১২:৫৫ এর পরেও ম্যাচ শুরু করা যাবে
Bস্টারডে প্লেয়ার — ডেডলাইন:
ম্যাচ শুরুর সর্বোচ্চ সময়: দ্বিতীয় দিন রাত ১০:৫০ পর্যন্ত।
• প্রায়োরিটি টাইম: রাত ১০:৪০ – ১০:৫০
• এক্টিভিটি টাইম: রাত ১০:৫০ – ১০:৫৫
🔄 সাব/সোয়াপ ডেডলাইন
• রেগুলার: রাত ১০:৪০ পর্যন্ত
• ইমার্জেন্সি: রাত ১০:৫৫ পর্যন্ত
🤝 দুই পক্ষের সম্মতিতে ১০:৫৫ এর পরেও ম্যাচ শুরু করা যাবে
Cমিড নাইট প্লেয়ার — ডেডলাইন:
ম্যাচ শুরুর সর্বোচ্চ সময়: দ্বিতীয় দিন রাত ১২:৩০ পর্যন্ত।
• প্রায়োরিটি টাইম: রাত ১২:২০ – ১২:৩০
• এক্টিভিটি টাইম: রাত ১২:৩০ – ১২:৩৫
🔄 সাব/সোয়াপ ডেডলাইন
• রেগুলার: রাত ১২:২০ পর্যন্ত
• ইমার্জেন্সি: রাত ১২:৩৫ পর্যন্ত
🤝 দুই পক্ষের সম্মতিতে ১১:৩৫ এর পরেও ম্যাচ শুরু করা যাবে
Dলেইট নাইট প্লেয়ার — ডেডলাইন:
ম্যাচ শুরুর সর্বোচ্চ সময়: দ্বিতীয় দিন রাত ১২:৫০ পর্যন্ত।
• প্রায়োরিটি টাইম: রাত ১২:৪০ – ১২:৫০
• এক্টিভিটি টাইম: রাত ১২:৫০ – ১২:৫৫
🔄 সাব/সোয়াপ ডেডলাইন
• রেগুলার: রাত ১২:৪০ পর্যন্ত
• ইমার্জেন্সি: রাত ১২:৫৫ পর্যন্ত
E12_Man ও 10_Man সাব/সোয়াপ:
১২ ম্যান — রেগুলার সাব: ৫টি, সোয়াপ: ৫টি | Emergency: ১ সাব + ১ সোয়াপ
১০ ম্যান — রেগুলার সাব: ৫টি, সোয়াপ: ৪টি | Emergency: ১ সাব + ১ সোয়াপ
ইমার্জেন্সি সাব/সোয়াপ যেকোনো ক্যাটাগরিতে ব্যবহার করা যাবে, তবে সর্বোচ্চ ১বার।
সাব/সোয়াপের জন্য ECOB Sub Card ও ECOB Swap Card ব্যবহার বাধ্যতামূলক।

নরমাল সাব/সোয়াপ দেয়ার সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে UNDO করা যাবে। তবে ইমার্জেন্সি সাব/সোয়াপ Undo করা যাবে না।
📌 ফিক্সচার শিট আপডেট: কোনো প্লেয়ার সাব/সোয়াপ হলে ফিক্সচার শিট অবশ্যই আপডেট করতে হবে। এই দায়িত্ব অবহেলা করলে সংশ্লিষ্ট রেফারিকে দায়ভার বহন করতে হবে।
প্লেয়ার ক্যাটাগরি অনুযায়ী প্রায়োরিটি টাইমের এক্টিভিটি দেখে রেজাল্ট কাউন্ট করা হবে। প্রায়োরিটি টাইমে প্রতিপক্ষকে সর্বনিম্ন 2 বার মেনশন করতে হবে, কম হলে অটো উইনের জন্য আবেদন করা যাবে না (ম্যাচ ০-০ ড্র থাকবে)।
সাব/সোয়াপ হলে উক্ত খেলোয়াড়কে প্রতিপক্ষকে একই নিয়মে ২বার মেনশন দিতে হবে। পূর্বের খেলোয়াড়ের মেনশন গ্রহণযোগ্য হবে না।
দুই জনের সম্মতিতে মূল ডেডলাইনের মধ্যেই খেলতে হবে। ম্যাচ অসম্পন্ন থাকলে প্রায়োরিটি টাইম অনুযায়ী রেজাল্ট দেওয়া হবে।
ফিক্সড টাইমের পরবর্তী সর্বোচ্চ ২০ মিনিটের মধ্যে কোনো প্লেয়ার অপন্যান্টকে মেনশন না দিলে ঐ ফিক্সড টাইমে ইনেক্টিভ হিসেবে ধরা হবে।
সাব/সোয়াপ লিমিট শেষ হলে অপনেন্ট ক্যাপ্টেনের অনুমতি ছাড়া অতিরিক্ত সাব/সোয়াপ ইউজ করলে অভিযোগের প্রেক্ষিতে ম্যাচ অটো লস্ট।
রিজার্ভ/ব্যানড/সাসপেন্ডেড/রেড কার্ড ক্যাটাগরির প্লেয়ার ম্যাচডেতে পরিচালনা করতে পারবে না। উক্ত প্লেয়ার দিয়ে ম্যাচ খেলালে অটোলস।
অটো রেজাল্ট: দুই পক্ষ অনুপস্থিত → অটো ড্র ০-০। একপক্ষ অনুপস্থিত → অটো লস। প্রায়োরিটি টাইমে প্রায়োরিটি করে সর্বোচ্চ ডেডলাইন পর্যন্ত এক্টিভ থাকলে → অটো উইন।
শেষ ম্যাচের ক্ষেত্রে, উভয়ের এক্টিভিটি থাকলে এবং মাস্ট উইন/ড্র অবস্থা হলে → ১৫ মিনিট সময় বৃদ্ধি ও উভয়পক্ষকে একটি সাব সুযোগ দেয়া হবে।
➡️ কোনো প্লেয়ার ভুলবশত অপ্পনেন্টকে উইন ঘোষণা করলে সেই অপ্পনেন্ট বিজয়ী গণ্য হবে। উইন দিয়ে পরে ম্যাচ খেলার অফার করলে রেড কার্ড
★ কোনো প্লেয়ার ভুল অপনেন্টের সাথে ম্যাচ স্টার্ট করলে তাকে অবশ্যই ঐ ম্যাচ সম্পুর্ন করতে হবে। অনিচ্ছুক হলে অটো লস।
ম্যাচডে ক্লাব অটো উইন
ম্যাচ খেলার আগে টিম অটো উইন পেলে — সকল প্লেয়ার অটো উইন। ১২ ম্যানে ১২ পয়েন্ট, ১০ ম্যানে ১০ পয়েন্ট

ম্যাচ খেলার পর টিম অটো উইন পেলে — বাকি ম্যাচের সকল প্লেয়ার অটো উইন পাবে এবং পয়েন্ট হিসাব হবে।
ম্যাচ থেকে বের হতে হলে অবশ্যই বল মাঠের বাহিরে নিয়ে Pause করে বের হতে হবে। সরাসরি বের হলে অটো গোল কাউন্ট হবে।
ভিডিও প্রমাণ ছাড়া ড্র ম্যাচ থেকে বের হলে হলুদ কার্ড। এগিয়ে থাকা ম্যাচে ভিডিও/ডিভাইস ইনফো দিতে ব্যর্থ হলে অপনেন্ট চাইলে রিম্যাচ।
গোল ব্যবধানে এগিয়ে থাকলে ম্যাচ থেকে বের হতে ভিডিওতে অবশ্যই ডিভাইস ইনফো দেখাতে হবে।
ম্যাচে গোল বাতিলের কোনো সুযোগ নেই।
কারণ ও ভিডিও প্রমাণ ছাড়া ডিসকানেক্ট হলে হলুদ কার্ড
ম্যাচের সকল গোল যুক্ত হবে (ল্যাগের গোল বাতিল হবে না)। তবে রিম্যাচের নির্ধারিত সময়ের পরের গোল যুক্ত হবে না।
রিম্যাচে ম্যানেজার ও স্কোয়াড পরিবর্তন করা যাবে।
রিম্যাচের সময় মোট ৯৩ মিনিট থেকে যতো মিনিট খেলা হয়েছে তা বাদ দিয়ে বাকি মিনিট খেলতে হবে।
ডেডলাইনের মুহূর্তে ডিসকানেকটেড হলে পরবর্তী ম্যাচ মেকিং ১০ মিনিটের মধ্যে দিতে হবে।
ম্যাচ মিনিট বাকি থাকা অবস্থায় অপ্পনেন্ট সম্পন্ন করতে না চাইলে রেশিও অনুযায়ী বাকি মিনিটের জন্য গোল কাউন্ট হবে। তবে সর্বোচ্চ ১০ গোল
উভয় প্লেয়ার ফোনের Recent App Clear করুন। eFootball গেইম ব্যাকগ্রাউন্ডে রাখবেন না।
ভিপিএন প্লেয়ার সার্ভারে কানেক্ট করুন এবং উভয় প্লেয়ার স্ক্রিনরেকর্ডার অন করে গেইমে প্রবেশ করুন।
ভিপিএন প্লেয়ার রুম ক্রিয়েট করে একবার চেষ্টা করুন। কানেক্ট না হলে নন-ভিপিএন প্লেয়ার রুম ক্রিয়েট করে চেষ্টা করুন।
কানেক্ট হলে রেকর্ড বন্ধ করে খেলুন। না হলে রেকর্ড বন্ধ করে উভয় ম্যাচডে গ্রুপে ভিডিও সেন্ড করুন।
ভিডিও সঠিক হলে ভিপিএন প্লেয়ারকে সাব/সোয়াপ ডেডলাইনের মধ্যে বাধ্যতামূলক সাব দিতে হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে সাব দিতে ব্যর্থ হলে অটো লস। নন-ভিপিএন প্লেয়ার স্ক্রিন রেকর্ড দিতে অস্বীকৃত হলেও একই নিয়ম।
আচরণ সংক্রান্ত কার্ড ম্যাচ অফিশিয়াল/এডমিন প্রদান করবে।
পরিস্থিতি অনুযায়ী ইয়োলো কার্ড/রেড কার্ড দেয়া হবে কিংবা শাস্তি মওকুফ করা হবে। কার্ড প্রদানে কোনো পূর্ব সতর্কতা দেওয়া হবে না।
ল্যাগ/স্লো প্রমাণ ব্যতীত ডিসকানেকটেড হলে ইয়োলো কার্ড
ড্র ম্যাচে সঠিক ভিডিও দেওয়ার পরে রিম্যাচের প্রস্তাব ও সম্মতি → ইয়োলো কার্ড। রিম্যাচ খেললে → রেড কার্ড
গালাগালি, ব্যক্তিগত আক্রমণ, অযথা হাহা রিয়াক্ট, অফিশিয়ালকে অসম্মান — আচরণবিধি লঙ্ঘন।
ম্যাচডে গ্রুপে মেসেজ দিয়ে আনসেন্ট করা নিষেধ।
রেফারিদের ক্ষেত্রে: রুলস না জেনে দায়িত্ব নেওয়া, দল মেইনটেন না করা, অনুমতি ছাড়া রেফারি পরিবর্তন — শাস্তিযোগ্য।
কার্ডের শাস্তি
একই ম্যাচডেতে ২বার ইয়োলো → রেড কার্ড
রেজাল্ট সম্পন্নের আগে রেড কার্ড → অটো লস। পরে পেলে রেজাল্ট অপরিবর্তিত।
ইয়োলো কার্ড ৩০ দিন বহাল থাকবে। ৩০ দিনের মধ্যে আবার ইয়োলো পেলে → রেড কার্ড
রেড কার্ডের জন্য ৪ দিন খেলার সুযোগ বন্ধ।
স্পষ্ট ভিডিও প্রমাণ ছাড়া ব্যাকপাস অভিযোগ গ্রহণযোগ্য না।
সময় অপচয়ের জন্য ব্যাকপাস প্রমাণিত হলে যতোটা সময় ব্যাকপাস খেলেছে তার সাথে শাস্তি হিসেবে আরো সময় যুক্ত করে রিম্যাচ খেলতে হবে এবং অভিযুক্ত প্লেয়ারকে হলুদ কার্ড
ম্যাচ উইন/ড্র হলে বাধ্যতামূলক ভিডিও দিতে হবে। ভিডিওতে Device নাম Konami User Id ও Smart Assist Off দেখাতে হবে
জয়ী ম্যাচে ভিডিও দিতে ব্যর্থ হলে অপনেন্ট চাইলে রিম্যাচ (0-0 থেকে)।
ড্র ম্যাচে ভিডিও না দিলে হলুদ কার্ড + অপনেন্ট চাইলে (১-০) রিম্যাচ।
ভিডিওতে রেজাল্ট না থাকলে রেজাল্টের স্ক্রিনশট বাধ্যতামূলক। স্ক্রিনশট না থাকলে হিস্টোরি থেকে দিলেও চলবে।
ব্ল্যাক স্ক্রিন হলে ঐ স্ক্রিন থেকেই রেকর্ড শুরু করুন। গেইম থেকে বের হয়ে ডিভাইস মডেল দেখিয়ে পুনরায় ঢুকে আইডি ও হিস্টোরি দেখিয়ে ভিডিও সাবমিট করুন।
ম্যাচ শেষের ১৫ মিনিটের মধ্যে ম্যাচ গ্রুপে ভিডিও দিতে হবে।
ভিডিও সাবমিটের পর ১ ঘন্টা পর্যন্ত অভিযোগ করা যাবে। ১ ঘন্টা পর অভিযোগ গ্রহণযোগ্য নয়।
ভিডিও বিষয়ে কোনো অজুহাত গ্রহণযোগ্য না। চার্জ/স্টোরেজ/ডাটা নিজ দায়িত্বে ঠিক করে রাখুন।
রেড কার্ড পাওয়ার পর ডিসকানেক্ট হলে খেলোয়াড়কে হয় ১ জন কম প্লেয়ার নিয়ে খেলতে হবে অথবা প্রতিপক্ষকে ১ গোল অ্যাডভান্টেজ দিয়ে খেলা শুরু করতে হবে।
ভিডিও প্রমাণ দিতে ব্যর্থ হলে খেলা ১-০ স্কোরলাইন থেকে শুরু হবে।
ডিসকানেক্ট হলে সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে রিম্যাচ শুরু করতে হবে। ব্যর্থ হলে অটো লস।
ওয়ান টু ওয়ান/শট নেওয়ার অবস্থায় অপ্পনেন্ট ডিসকানেকটেড হলে কমিটি গোল বিষয়ক সিদ্ধান্ত নেবে। "গোলকিপার সেইভ দিতে পারতো" — এসব বিবেচনা করা হবে না।
টুর্নামেন্ট বা ম্যাচে ব্যবহারযোগ্য ডিভাইসের ধরন, মডেল ও ভার্সন ঠিকভাবে উল্লেখ করতে হবে।
ভিডিও বা স্ক্রিনশটে ডিভাইসের নাম থাকলে গুগলে সার্চ করে শনাক্ত করা হবে।
একটি ভার্সনের ডিভাইসে ৪জি/৫জি উল্লেখ বাধ্যতামূলক নয়।
৪জি ও ৫জি দুটি ভার্সন থাকলে সঠিক ভার্সন উল্লেখ বাধ্যতামূলক
ভুল বা মিথ্যা তথ্য দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
গুরুত্বপূর্ণ ম্যাচের ভিডিও: অপোনেন্ট চাইলে যেকোনো মাধ্যমে ভিডিও চাইতে পারবে এবং প্লেয়ার তা দিতে বাধ্য।
Aপ্লেয়ার ইনফো পরিবর্তন: ইউজার আইডি, ডিভাইস ও ফেসবুক লিঙ্ক পরিবর্তনের প্রাথমিক ডেডলাইন বিকাল ৩:৫৯ মিনিট। অনুমতি ব্যতীত ভিন্ন ইনফো দিয়ে ম্যাচ সম্পন্ন করলে ১-০ অটো লস
Bডাটাবেজে ASAA/ASBB ভুল/মিসিং হলে সমস্যা নেই। কিন্তু নাম্বার অংশ ১০০% মিল না হলে অটো লস।
Cফেসবুক আইডি সমস্যা: রেজিস্ট্রার আইডিতে সমস্যা হলে প্রমাণসহ অন্য আইডি ব্যবহার করা যাবে। না জানিয়ে ভিন্ন আইডি ব্যবহার করলে অটো লস।
Dফেসবুক লিংক নিয়ম: লিংক এক হলে নাম ভিন্ন হলেও চলবে। প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বারে ক্যাপ্টেনকে হলুদ কার্ড
ম্যাচডে অভিযোগ Deadline: Konami User ID, Device Name, Facebook Profile Link ভুল থাকলে Deadline Day রাত 12:50 AM এর মধ্যে অভিযোগ করতে হবে। ম্যাচ চলাকালীন শেষ হলে রাত ১:০০টা পর্যন্ত বৃদ্ধি পাবে।
ডিসাইডার রেসপন্স টাইম: সর্বোচ্চ ডেডলাইনের সাথে একদিন বৃদ্ধি করে রাত ১২:২০ – ১২:৩০ এবং অতিরিক্ত ৫ মিনিট সহ ম্যাচ শুরুর সর্বোচ্চ ডেডলাইন: রাত ১২:৩৫
সাব/সোয়াপ করা যাবে না — ফিক্সার থেকে যেকোনো প্লেয়ারকে ডিসাইডার ম্যাচ খেলানো যাবে।
ম্যাচডে টেক্সটে নির্ধারিত দলকে ভিপিএন কানেক্ট করতে হবে। টেক্সটে উল্লেখ না থাকলে অফিশিয়াল র‍্যান্ডম ড্র দেবে।
ভিডিও রেকর্ডিং প্রক্রিয়া
ম্যাচ শেষে স্কোরবোর্ড থেকে ভিডিও রেকর্ডিং শুরু করতে হবে।
এরপর ম্যাচ রুম থেকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
ক. Settings → User Information → User Id দেখাতে হবে।
খ. Game Settings → Play Settings → Smart Assist ON/OFF স্পষ্টভাবে দেখাতে হবে।
গ. Device Information দেখাতে হবে।
ভিডিও রেকর্ডিংয়ের শর্ত
পুরো প্রক্রিয়াটি একটি ভিডিওতে রেকর্ড করতে হবে।
⛔ ভিডিওতে কোনো Cut, Trim বা Edit করা যাবে না। ভিডিও এডিট করা প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে Ban বা সর্বোচ্চ শাস্তি দেওয়া হতে পারে।
ম্যাচ শেষ হওয়ার পর সম্পূর্ণ ভিডিও নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।
শাস্তির নিয়ম
কোনো খেলোয়াড় Smart Assist ON অবস্থায় খেলেছে বলে প্রমাণিত হলে —
🔴 RED CARD দেওয়া হবে এবং সেই ম্যাচে Auto Loss দেওয়া হবে।